মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও)

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 89

এ যেন বলিউড বা হলিউডের প্রিজন ব্রেক বা দুর্ধর্ষ আসামির পালিয়ে যাওয়ার কাহিনী। কিন্তু এটা গল্প নয় পুরোটাই বাস্তব।২৭ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা বেজে ৫৮ মিনিট। নিম্ন আদালতের রাস্তা পার হয়ে বংশালের প্রধান সড়কে ঢোকে একটি বড় প্রিজনভ্যান। ২৯ আসামি যেটা যাচ্ছিল গাজীপুরের কাশিমপুর কারাগারে।

ব্যস্ততম বংশাল রোডের পপুলার ডায়াগনস্টিকের সামনে আসতেই যানজটে পড়ে প্রিজনভ্যানটি। সেই সুযোগ নেয় প্রিজনভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই প্রবীর। নিজ হাতে গাড়ির গেট খোলেন তিনি।নিজে মাস্ক পরে, গাড়ি থেকে নামান দুর্ধর্ষ আসামী, শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে। তার সাথে নামেন আরও একজন তিনি ক্যাম্ব্রিয়ান স্কুল ও কলেজের মালিক খায়রুল বাসার।

গাড়ি থেকে নেমেই সবার আগে আগে হাঁটতে থাকেন পিচ্চি রাজা, তার পেছনে এসআই প্রবীর কুমার। আর পেছনে থাকা খায়রুল বাসার তাদের সঙ্গে না গিয়ে উঠে পড়ের গাড়ির একদম সামনে ড্রাইভার সিটের পাশে। জানা যায়, আসামিদের সঙ্গে গাদাগাদি করে না গিয়ে ড্রাইভারের পাশের সিটে এসির মধ্যে আরামে যেতে তাকে সুযোগ করে দেন এসআই এবং তার সাথে থাকা পুলিশের টিম।

প্রিজনভ্যান থেকে নেমে পিচ্চি রাজা ও এসআই প্রবীর প্রায় মিনিট দুয়েক বংশালের মোড়ের দিকে হাঁটতে থাকেন। এরপরেই সেখানে প্রাইভেটকার নিয়ে অপেক্ষা করছিলেন পিচ্চি রাজার বোন তাসলিমা। নিজে গিয়ে হাজতি পিচ্চি রাজাকে সেই প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর।

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার, আমরা চেষ্টা করছি যে কারণে এ রকম একটা দুর্ধর্ষ আসামিকে ছেড়ে দেয়া হলো, সেটা আরও গভীরভাবে তদন্ত করা।

তদন্ত সূত্র বলছে, এ ঘটনায় এসআই প্রবীর কুমার ও তার টিম ভয়ঙ্কর আরও দুটি অপরাধ করেছেন। তা হলো, প্রকাশ্যে রাস্তা এভাবে প্রিজনভ্যানের দরজা খুলে রাখা, এতে ভেতরে থাকা বাকি আসামিরা পুলিশকে ধাক্কা দিয়েই পালিয়ে যেতে পারত। আবার হাতকড়া ছাড়াই আরেক আসামি ক্যামব্রিয়ানের খায়রুল বাসারকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেয়া। খায়রুলও যদি পালিয়ে যেত সেখানেও কিছু করার থাকত না পুলিশের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও)

প্রকাশের সময় : ০৮:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬