Dhaka ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 8

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে পাঁচবিবি থানাধীন নন্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসির সরাসরি নির্দেশনায় কড়িয়া বিওপি কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন নন্দাইল নামক অস্থায়ী পোস্টের বাম পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রকাশের সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬