Dhaka ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে মাদকবিরোধী আলোচনা সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 13

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপের এবারের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। সংলাপটি ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

এবারের আয়োজনে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্যমতে, এতে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী থাকছেন।

সংলাপের বিভিন্ন অধিবেশনে পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা, ভূরাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগ, আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন এবং প্রাতিষ্ঠানিক আস্থা নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বঙ্গোপসাগরকেন্দ্রিক সামুদ্রিক নিরাপত্তা, বন্দর, আঞ্চলিক যোগাযোগ, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক সম্পদ নিয়েও আলোচনা হবে। আয়োজকদের মতে, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের সংযোগস্থল হিসেবে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে।

সিজিএসের আয়োজনে এবার ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনকে আগের আসরগুলোর তুলনায় আরও বিস্তৃত পরিসরে সাজানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬