Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন-টাকা আদায়, গ্রেফতার ২

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

রাজশাহীতে ইয়াবার আদলে বিভিন্ন ওষুধের ট্যাবলেটে লাল বা গোলাপি রঙের প্রলেপ দিয়ে মাদক হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকৃত ইয়াবার পাশাপাশি কম দামে এসব রং করা ট্যাবলেটও মাদকসেবীদের কাছে বিক্রি করছে একটি চক্র। এতে অজানা ওষুধ সেবনের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

স্থানীয়দের অভিযোগ, রাজশাহী নগরের আইডি বাগানপাড়া রেললাইন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের মাদক বিক্রি এবং মাদকসেবীদের আনাগোনা দেখা যায় বলে তারা জানান।

এ ছাড়া চন্দ্রিমা থানার বারো রাস্তা, বুধপাড়া, কোট ঢালান, গুড়িপাড়া, রাজশাহী নিউমার্কেট, হরিপুরসহ বিভিন্ন এলাকায় কৌশলে ইয়াবা ও ইয়াবার আদলে তৈরি ওষুধ বিক্রির চক্র গড়ে উঠেছে বলে স্থানীয়দের দাবি।

অনুসন্ধানে জানা গেছে, ইয়াবার আদলে তৈরি করতে কিছু ট্যাবলেটের গায়ে লাল বা গোলাপি রঙের মার্কার কিংবা সাইনপেনের কালি লাগানো হয়। পরে এসব ট্যাবলেট প্রকৃত ইয়াবা হিসেবে মাদকসেবীদের কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে কম দামে মাদক পাওয়ার আশায় অনেক তরুণ এসব চক্রের কাছে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী জানান, সাম্প্রতিক সময়ে ঘন ঘন অভিযানের কারণে অনেকে ইয়াবা বিক্রি করছে না। তিনি এক ব্যক্তির কাছ থেকে প্রতি পিস ২৮০ টাকা দরে দুই পিস ‘মাল’ কিনেছিলেন। পরে সেবনের পর বুঝতে পারেন, সেগুলো ওষুধ। ওই ট্যাবলেট সেবনের পর তাঁর পায়খানার বেগ বেড়ে যায় বলে জানান তিনি।

আরেক ব্যক্তি বলেন, ‘এটা ইয়াবার মতো রূপ দেওয়া হয়। মায়া বড়ি রং করে বিক্রি করা হচ্ছে।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, শুধু ইয়াবা নয়, সব ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশ মাদক বিক্রির বিভিন্ন আস্তানা গুঁড়িয়ে দিয়েছে এবং সেসব স্থান থেকে অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে মায়া বড়ি ও ডুরালাক্স ইয়াবার আদলে বিক্রি করার বিষয়ে তিনি অবগত নন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি

প্রকাশের সময় : ০৬:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬