Dhaka ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন-টাকা আদায়, গ্রেফতার ২ ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাচার হওয়া ২ তরুণী

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডে ২০২৬-২৭ অর্থবছরের চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় মিলের প্রশিক্ষণ ভবনে স্থায়ী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারখানার মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার, মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, যন্ত্র প্রকৌশলী (ডিসিএমই) আব্দুল আলীম, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী এবং ইউনিয়নের জাহিদুল ইসলাম জাহিদ।

এ ছাড়া মিলের বিভিন্ন বিভাগের প্রধান এবং প্রশিক্ষণার্থী শ্রমিক-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে আগামী দুই দিন কারখানার কর্মীদের দক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন কার্যক্রম ত্বরান্বিত করা এবং মিলের যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাধন কুমার মণ্ডল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬