Dhaka ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

বালিয়াকান্দির সোনাপুর বাজারে দোকানে ২য় দফায় দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 65

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে একটি হার্ডওয়্যারের দোকানে ২য় দফায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক খোন্দকার আশরাফুল আজম নাঈচ (৬৫), পিতা- মৃত খোন্দকার গওছল আজম। দোকানটি দীর্ঘদিন ধরে ম্যানেজার জীবন কুমার শাহা পরিচালনা করে আসছেন। দোকানে রড, লোহা, গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী বিক্রি করা হতো।

ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা রড, লোহা, গ্যাস সিলিন্ডারসহ, সিমেন্ট মূল্যবান মালামাল নেই। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

ইতিপূর্বে একই দোকানে গত (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মো: রেজাউল হাসান (৫৫), পিতা মৃত মুন্সি ছালাম, আলী আহসান জাহিদ (৫৪), পিতা কাজী আলী আকবর, ইনান মিয়া, জিলাল বিশ্বাস (৫২), পিতা ইয়াছিন বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ২য় দফায় চুরির ঘটনার পর বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ চুরির ঘটনায় সোনাপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বাজারে রাত্রিকালীন নিরাপত্তা ও পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির সোনাপুর বাজারে দোকানে ২য় দফায় দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

প্রকাশের সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬