Dhaka ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন-টাকা আদায়, গ্রেফতার ২

নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা গোপনে নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে মোকাবেলা করার অর্থ রাস্তায় মারামারি করা নয়।’

যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে এবং সম্পূর্ণ আইনগতভাবেই মোকাবেলা করার হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে এবং জনগণের তীব্র আন্দোলনের মুখেই ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর

প্রকাশের সময় : ০৫:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬