Dhaka ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নওগাঁয় ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন-টাকা আদায়, গ্রেফতার ২

ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাচার হওয়া ২ তরুণী

মনির হোসেন, বেনাপোল
  • প্রকাশের সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি তরুণী দুই বছর পর দেশে ফিরেছেন।

ভারতে দুই বছর কারাবাস শেষে সোমবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরত আসা দুই তরুণীর একজনের বাড়ি খুলনায় এবং অন্য জনের বাড়ি ময়মনসিংহে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে ভালো কাজের আশায় সাতক্ষীরা জেলা সীমান্ত দিয়ে দালালের সহায়তায় রাতের আঁধারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে তারা ভারতের মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ শুরু করেন। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাবাস শেষ হওয়ার পর ভারতের ‘মন্ডুয়া গার্লস হোম’ নামক একটি মানবাধিকার সংগঠন তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে দুই দেশের সরকারি যোগাযোগের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিশেষ ট্রাভেল পারমিটের আওতায় তারা দেশে ফেরার সুযোগ পান।

ওসি সাইফুর রহমান আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের নিজেদের জিম্মায় নিয়েছে। সংস্থাটি দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাচার হওয়া ২ তরুণী

প্রকাশের সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬