পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- প্রকাশের সময় : ১২:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 10
নওগাঁর পত্নীতলায় ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট বিকেলে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ধামইরহাট-নজিপুর সড়কের আমবাটি বাজারের কাছে পাকা রাস্তা থেকে মো. আরিফ হোসেন (৩১) ও তাঁর স্ত্রী মোছা. লতা (৩৩)কে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ উদ্ধার করা হয়।
গ্রেফতার আরিফ হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। লতা তাঁর স্ত্রী।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেননি এবং পরস্পরকে চেনেন না বলে জানান। পরে জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের স্বামী-স্ত্রীর পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ জানায়, তাঁরা বেশ কিছুদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।























