জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী
- প্রকাশের সময় : ১০:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 33
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরীকে ২৮ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে পরবর্তী ৩৬ মাসের জন্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।
অফিস আদেশে বিদায়ী ও নবনিযুক্ত সভাপতির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সনদ যথাসময়ে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।


























