Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদ।

সোমবার দুপুর সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন সমাজের প্রত্যাশা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে আবারও দলীয়করণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দলীয়করণের প্রবণতা রুখে দেওয়ার দাবি জানান তিনি।

জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ভেরিফিকেশনের পর প্রায় আড়াই হাজার প্রার্থী নিয়োগপত্র পাননি।

তিনি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাদ পড়া প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া এবং ১ অক্টোবর কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করার দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

এ ছাড়া বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যোগ্যতার তোয়াক্কা না করে দলীয়করণ ও অযোগ্যদের পদায়নের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তিনি।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড

প্রকাশের সময় : ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬