Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু আক্রান্ত

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

যশোরের শার্শায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুসহ ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।

শার্শা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক যাত্রী টার্মিনালে আসা-যাওয়া করে। এসব যানবাহনের মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় এডিস মশা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বন্দর ও টার্মিনালে অবস্থান করা যানবাহনে নিয়মিত মশা নিধনের ওষুধ ছিটালে এ ঝুঁকি কমানো সম্ভব বলে তাদের মত।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এডিস মশার প্রজননস্থল নির্মূলে চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাড়ির আশপাশে পানি জমে থাকতে না দেওয়া, ফুলের টবসহ বিভিন্ন পাত্র পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

তবে ডেঙ্গু রোগী ও স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পর্যাপ্ত নয়। চিকিৎসকের সংকটের পাশাপাশি ফ্যান ও লাইটের সমস্যায় গরমে কষ্ট হচ্ছে বলে জানান তারা। হাসপাতালের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক তৌফিক পারভেজ বলেন, ‘সারা দেশের ন্যায় শার্শা উপজেলাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। গত মাসের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। জ্বর দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পাশাপাশি জমে থাকা পানি সরিয়ে ফেলা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশারি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, ‘শার্শা ও বেনাপোল পৌর এলাকায় মশা নিধনের ওষুধ পর্যাপ্ত রয়েছে। ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মশা নিধনের স্প্রে কার্যক্রম চলছে। পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত স্যালাইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু আক্রান্ত

প্রকাশের সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬