Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ায় সরকার। সরকারের এই নতুন পদক্ষেপে হঠাৎ করে শ্রমিক সংকটে পড়ার যে ভয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। এতে স্বস্তি ফিরে এসেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মাঝে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হতে যাচ্ছে। প্রতি বছরই এই সময়ে কাজ করার জন্য প্রচুর বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি সরকার সার্বিক অভিবাসী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে ভিসা প্রসেসিংয়ের গতি বেশ ধীর হয়ে যায় যেখানে আগে কয়েক দিনে ভিসা পাওয়া যেত, সেখানে কয়েক মাস সময় লাগছিল।

কৃষকদের এই বিপদের কথা ভেবে তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। তারা জানান, নতুন এই ব্যবস্থার ফলে ফসল তোলার একদম সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিকদের সহজে পাওয়া সম্ভব হবে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষি কাজের বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যেই কোনো খামার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ায় সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে সরকারি কড়াকড়ির মধ্যেও অস্ট্রেলিয়ার কৃষি খাতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে।

সূত্র: রয়টার্স।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ১০:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬