Dhaka ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৮ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৯৯ জন, রাজশাহীতে ২৫ জন, সিলেটে ১৬৪ জন, চট্টগ্রামে ২৩৮ জন, বরিশালে ১৪৩ জন, ময়মনসিংহে ৮১ জন, খুলনায় ৯১ জন এবং রংপুরে ২৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছরে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতার চাপ অব্যাহত রয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তির পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮

প্রকাশের সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬