Dhaka ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন অনিয়মের বিষয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির কাছে তুলে ধরেছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে শুল্ক ফাঁকি ও ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত নন—এমন ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসার সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

রোববার বিকেল ৪টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের ইছামতি সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি বিষয়ে রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।

সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, যশোরের বেনাপোল স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং রাজস্ব আদায়ে এর বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘আমি জাস্ট দেখার জন্য আসলাম। এখানে কতটুকু সীমাবদ্ধতা আছে। যারা ব্যবসায়ী আছেন বা কাস্টমস কর্মকর্তারা আছেন, দুই পক্ষের কথা শুনে আমরা চেষ্টা করব এটা সমাধানের জন্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের আল্টিমেটলি এখান থেকে যদি বেশি রেভিনিউ আসে তাহলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধি হবে। সবার আগে বাংলাদেশ, আমরা চেষ্টা করছি সব বন্দরের সক্ষমতা বাড়াতে।’

প্রতিমন্ত্রীর ২১ ও ২২ সেপ্টেম্বর যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় সরকারি সফরের অংশ হিসেবে বেনাপোলে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে বিকেল ৫টার দিকে বেনাপোল পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লাশী খালের স্ট্রিপ বাগান এবং শার্শা উপজেলায় রোপণ করা ঐতিহ্যবাহী তালগাছের চারার স্থান পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন, ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমীন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা সুলতানা মুন্নি, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে যশোরের পথে রওনা দেন প্রতিমন্ত্রী। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি

প্রকাশের সময় : ১০:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬