Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানের কাছে ফোন করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক আতাউর রহমান জিডিটি করেন। এর নম্বর ২৫১৯।

জিডিতে উল্লেখ করা হয়, দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে কর্মস্থলে থাকা অবস্থায় অধ্যাপক আতাউর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ পরিচয় দিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে অধ্যাপক আতাউর রহমান আরও উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি। পরবর্তী সময়ে ওই ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাঁকে হয়রানি এবং তাঁর পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘আজ দুপুরে আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আমার সন্তানকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই বি. এম. মেহেদী হাসান বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে। আমরা দ্রুত এটি নিয়ে কাজ শুরু করব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি

প্রকাশের সময় : ১১:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬