Dhaka ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী মালয়েশিয়ার উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ দক্ষিণ ঢাকার উন্নয়নে ১ হাজার ৭৪ কোটি টাকার কর্মপরিকল্পনা ২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসা কর্তৃপক্ষ এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদ্রাসা গভার্ণিং বডির সভাপতি কাজী এজাজ কায়সার । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক এই তিনের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে । এই তিনের সমন্বিত প্রচেষ্ঠা একটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে ।

উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ ইউনুছ আলী, বিদ্যোৎসাহী সদস্য ও মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যাললের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল হোসেন প্রমুখ । সমাবেশে মাদ্রাসার সংখ্যাগত ও গুণগত মান উন্নয়ন, শতভাগ উপস্থিতি নিশ্চিকরণ, ঝড়ে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও মাদকের কুফলসহ বিভিন্ন বিষেয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানকে আরো কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করেন । স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম বলেন, মাদ্রাসাকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। পরবর্তীতে সমাবেশে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দিপন পুরুস্কার প্রদান করা হয় ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬