Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

শার্শায় ফেনসিডিল মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

যশোরের শার্শায় ফেনসিডিলের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ দায়রা (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু মিয়া ও তাঁর স্ত্রী রেখা খাতুন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় পাকশিয়া এলাকায় টহলরত বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, বাবু মিয়ার বাড়িতে ফেনসিডিল মজুদ রয়েছে। পরে বিজিবি সদস্যরা বাড়ির কাছে গেলে বাবু মিয়া ও তাঁর স্ত্রী বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে উঠানের চুলার ভেতর একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির সুবেদার মো. আব্দুস সালাম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত দুজনই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শার্শায় ফেনসিডিল মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৫:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬