Dhaka ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুবকর সিদ্দিকের ইন্তেকাল মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকা নিয়ে ৬ বার উদ্যোগ নিয়েও কেন ক্ষমা চায়নি জামায়াত? ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা সরকারি কর্মচারীরা তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সংরক্ষণ করা হবে ডোসিয়ারেও নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২ ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুবকর সিদ্দিকের ইন্তেকাল

খোরশেদ আলম, নওগাঁঃ
  • প্রকাশের সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক আবুবকর সিদ্দিক আর নেই। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সাংবাদিক আবুবকর সিদ্দিক। অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি জাতীয় পত্রিকা ও মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। তিনি দীর্ঘদিন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। দুই সন্তানের জনক আবুবকর সিদ্দিক ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত।

তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুবকর সিদ্দিকের ইন্তেকাল

প্রকাশের সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬