শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান

শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান
📌 এক নজরে মূল তথ্য:

  • মাঝারি পুঁজি নিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন রিপন মণ্ডল।
  • ওমানে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান শাহীনসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — মাঝারি পুঁজি নিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহীনসের দুই ওপেনারকেই তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর শাহজিব খান আর হাসান নেওয়াজের দুই ফিফটিতে ম্যাচে ফেরে পাকিস্তান। তাদের ফিরিয়ে সুযোগ এলেও তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

ওমানে রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান শাহীনসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে ২৩২ রান তুলেছিল বাংলাদেশের দলটি। জবাবে ২৮ বল আগেই ম্যাচ শেষ করে দিয়েছে পাকিস্তান।

দলকে জিতিয়ে ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন শাহীনস অধিনায়ক আব্দুল সামাদ। দুই জীবন পেয়ে ফারহান ইউসুফ করেন ৩৯ বলে ৪৬ রান।

২৩২ রানের পুঁজি সামলাতে গিয়ে চতুর্থ ওভারে মাজ সাদাকাত ও শামিল হোসেনকে তুলে নেন রিপন। এরপর শাহজিব-হাসান মিলে ১৬৪ বলে ১১০ রানের জুটি পেয়ে যান।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

দারুণ বল করা অফ স্পিনার মোহাম্মদ রুবেল হাসানকে ফিরিয়ে আনেন ব্রেকথ্রু। খানিক পর শাহজিবকে আউট করেন রাকিবুল। ম্যাচ জমে ওঠার আভাস মেলে। ক্রিজে আসা ফারহান রুবেলের বলে অল্পের জন্য বাঁচেন স্টাম্পিং থেকে। এরপর তার ক্যাচ ফেলে দেন কিপার মাহিদুল ইসলাম অঙ্কন। দুই অঙ্কে যাওয়ার আগে সহজ রান আউট থেকেও রক্ষা পান তিনি।

বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগে দাঁড়িয়ে যাওয়া দুই ব্যাটার এরপর বড় শটে সহজ করে নেন খেলা।

এর আগে টস জিতে সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে শুরুতেই হারায় বাংলাদেশ ‘এ’। আলি রাজার পেসে খাবি খেয়ে শুরুর পর দিপু আর অঙ্কন মিলে আনেন বড় জুটি। তবে রান তোলার গতি মন্থর করে দেন তারা। ১৩৭ বলে ৯৫ রানের জুটি ভাঙে ৭৮ বলে ৪২ করা মাহিদুলের বিদায়ে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান

প্রকাশের সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬