ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

- প্রকাশের সময় : ১০:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 2

- ইউরোপা লিগে তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার মধ্যকার ম্যাচে সংঘর্ষের জেরে জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা।
- বৃহস্পতিবার জর্জিয়ার বাতুমি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গ্যালারিতে দর্শক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ইউরোপা লিগে তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার মধ্যকার ম্যাচে সংঘর্ষের জেরে জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
বৃহস্পতিবার জর্জিয়ার বাতুমি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গ্যালারিতে দর্শক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এর জেরে রাতেই জর্জিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাকা বোচোরিশভিলিকে ফোন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, বাতুমিতে বেসিকতাসের ম্যাচ চলাকালে ঘটে যাওয়া গুরুতর ঘটনাগুলোর বিষয়ে জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তুরস্কের কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ঘটনার বিভিন্ন তথ্য-প্রমাণ হস্তান্তর করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, ‘ঘটনার সব দিক খতিয়ে দেখে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছি আমরা। পাশাপাশি আমাদের নাগরিকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ ও হস্তক্ষেপের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।’
পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া
নিরাপত্তা শঙ্কার কারণে ম্যাচটি তুরস্কের ইস্তাম্বুল থেকে সরিয়ে জর্জিয়ায় নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ম্যাচ চলাকালে বেসিকতাসের সমর্থকরা ফিলিস্তিনের সমর্থনে একটি ব্যানার প্রদর্শন করলে পুলিশ হস্তক্ষেপ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
স্টেডিয়ামের ছবিতে দেখা যায়, পুলিশের হস্তক্ষেপের আগে বেসিকতাস সমর্থকরা ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পাশাপাশি ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দখলদারিত্বের বিরুদ্ধে বিদ্রোহ, ফিলিস্তিনের মুক্তি চাই।’
তুরস্কের গণমাধ্যমের খবর অনুযায়ী, সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে কয়েকজন সমর্থক আহত হন এবং তাদের চিকিৎসা নিতে হয়।























