শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 2
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা
📌 এক নজরে মূল তথ্য:

  • গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা।
  • ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি এমন এক সময়ে এল, যখন মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। জ্বর না কমায় গতকাল হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের এই পেসার। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাহিদ।আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নাহিদ। তাঁর ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সবার কাছে তিনি (নাহিদ রানার) দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি এমন এক সময়ে এল, যখন মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় টেস্ট সিরিজের পর ওয়ানডে দলেও রাখা হয়নি তাঁকে। নির্বাচকদের ভাবনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলার মধ্যেই তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টুয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে।চোট পরবর্তী পুনর্বাসনের জন্য গত মাসে অস্ট্রেলিয়ায় ছিলেন নাহিদ, সেখানেই বোলিং শুরু করেছিলেন নাহিদ। তখন কোনো ব্যথাও ছিল না। নভেম্বর পর্যন্ত তাঁকে নির্দিষ্ট পরিমাণ বোলিংয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। কিন্তু জ্বরের কারণে গত দুই দিন বোলিং করতে পারেননি তিনি। এবার ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর মাঠে ফেরার পরিকল্পনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ওয়ানডে সিরিজের পর ১০ ডিসেম্বর থেকে তিন টি–টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা

প্রকাশের সময় : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬