মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি

কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 10
কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’
📌 এক নজরে মূল তথ্য:

  • ‘তোমারে আমি ঘুমাইতে দিমু না’—অভিনয়শিল্পী বন্ধু মুকিত জাকারিয়াকে কথাটা বলেছিলেন অভিনেতা সোহেল খান।
  • ‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’।

জনতার আদালত বিনোদন ডেস্ক — ‘তোমারে আমি ঘুমাইতে দিমু না’—অভিনয়শিল্পী বন্ধু মুকিত জাকারিয়াকে কথাটা বলেছিলেন অভিনেতা সোহেল খান। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যাওয়ার পর পাশাপাশি দুটি কক্ষে থাকছিলেন তাঁরা। শুটিং শেষে রাত জেগে চলত আড্ডা, হাসি আর গল্প। বন্ধুকে ঘুমাতে দেবেন না—এমন মজার কথাও বলেছিলেন সোহেল। কিন্তু কে জানত, সেই বন্ধুই একদিন তাঁকে চিরদিনের মতো ঘুমিয়ে যেতে দেখবেন! একসঙ্গে বগুড়ায় গিয়েছিলেন, কথা ছিল শুটিং শেষে একসঙ্গেই ঢাকায় ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। বগুড়ায়ই হঠাৎ অসুস্থ হয়ে আজ মঙ্গলবার সকালে মারা গেলেন সোহেল খান।১৮ নভেম্বর ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মাইক্রোবাসে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন সোহেল খান, মুকিত জাকারিয়া, কাবেরী ও এল আর খান সীমান্ত। যাত্রাপথেও ছিল হাসি–আড্ডা। কখন যে ঢাকার পথ পেরিয়ে বগুড়ায় মমো ইন–এ পৌঁছে গেছেন, টেরই পাননি কেউ। সেখানে পৌঁছে একই হোটেলে পাশাপাশি দুটি কক্ষ নেন সোহেল ও মুকিত। সোহেলের কক্ষ নম্বর ৬১০৮ ও মুকিতের ৬১০৭। শুটিংয়ের ফাঁকে একসঙ্গে সময় কাটছিল তাঁদের। কিন্তু সেই আনন্দময় সময়ের পরিণতি যে এমন হবে, তা ভাবতেও পারেননি কেউ।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

সোহেল খানের সঙ্গে মুকিত জাকারিয়ার পরিচয় ও বন্ধুত্ব ১৪ বছরের বেশি সময়ের। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র—বিভিন্ন মাধ্যমে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের কারণে বগুড়ায় পাশাপাশি কক্ষে থাকার আনন্দটাও ছিল আলাদা। শুটিং শেষে রাত পর্যন্ত তাঁদের আড্ডা চলত। তবে গত কয়েক দিন সোহেলকে কিছুটা অসুস্থ মনে হচ্ছিল মুকিতের। কাশি ছিল, বুকে ব্যথার কথাও জানিয়েছিলেন বন্ধুকে। কিন্তু শারীরিক অস্বস্তির মধ্যেও একের পর এক সিগারেট ধরাতেন তিনি।মুকিত জাকারিয়া বলেন, ‘আমি ওর শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলেই বলত, ডাক্তার দেখাইতে ইচ্ছা করে না। কী কারণে যেন ডাক্তার নিয়ে একটা অভিমান কাজ করছিল। আমি বলেছিলাম, ঠিক আছে, আমি হারবাল চিকিৎসা নিই, তোমাকেও ঢাকায় যাওয়ার পর এটা করাব। তখন সে বলেছিল, ঠিক আছে।’বন্ধুর সঙ্গে শেষ কথাগুলোর একটি এখন বারবার মনে পড়ছে মুকিতের। তিনি বলেন, ‘গতকাল সকালে আমরা একসঙ্গে নাশতার টেবিলে ছিলাম। মুকেশ ঋষিও সঙ্গে ছিলেন। আমি মুকেশের পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, আমাকে মুকেশের পাশে বসতে দাও। এরপর মুকেশকে বলল, আমাকে একটু জড়াইয়ে ধরো। কথাগুলো কানে খুব বাজছে। আজ তো সোহেলের কথা শুনে মুকেশ হাসপাতালে ছুটে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়ে গেল….।’এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুকিত। তিনি বলেন, কষ্ট হচ্ছে। খুব কষ্ট। কিছুক্ষণ থেমে আবার বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু আজ সে চলে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আমরাও চলে যাব কাল। এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয়। অবিশ্বাস্য। মুহূর্তেই যেন সবকিছু ওলট–পালট করে দিয়ে গেল। কীভাবে সেই গাড়িতে ঢাকায় ফিরব, ভেবেই অস্থির লাগছে।’

অভিনেতা সোহেল খান মারা গেছেন

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

আজ ২৪ নভেম্বর সকালে হোটেলের নিচতলায় ক্যানটিনে নাশতা সেরে সোহেল খান ও মুকিত জাকারিয়া যে যাঁর রুমে চলে যান। এরপর শুরু হয় শুটিংয়ের প্রস্তুতি। মুকিত জাকারিয়া মেকআপ নিয়ে তৈরি হন। মেকআপ চলছিল এল আর খান সীমান্তেরও। এর মধ্যে সহকারী পরিচালক রাজু সোহেল খানকে শুটিংয়ের জন্য ডাকতে তাঁর রুমে যান। সেখানে গিয়ে তাঁকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় শুয়ে থাকতে দেখেন। এরপরই চিৎকার দিয়ে ওঠেন রাজু। সেই চিৎকার শুনে ছুটে যান পাশের কক্ষের সবাই।এল আর খান সীমান্ত জানান, সোহেল খানের কক্ষে গিয়ে তাঁরা দেখেন, তিনি বিছানায় শুয়ে আছেন, তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। তখনই তাঁরা দ্রুত তাঁকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। সীমান্ত বলেন, ‘আমি আর মেকআপ আর্টিস্ট বাবু তাৎক্ষণিকভাবে সিপিআর শুরু করি। সিপিআর দেওয়ার এক পর্যায়ে সোহেল ভাই একটা নিশ্বাস নিয়ে চোখ খোলেন এবং চারদিকে তাকান। এতে আমরা ভেবেছিলাম, হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। দ্রুত গাড়ি ডেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথেই সোহেল ভাই আমাদের ছেড়ে চলে যান।’বগুড়ার মমো ইন হোটেলের পাশাপাশি রুমে থাকা বন্ধু, সহকর্মী—সবার চোখের সামনেই মুহূর্তে বদলে যায় পরিচিত পরিবেশ। যে মানুষটি কয়েক রাত আগেও হাসি–আড্ডায় মাতিয়ে রেখেছিলেন, তাঁকে আর কোথাও দেখা যাবে না—এ সত্য মেনে নিতে পারছেন না কেউ। ‘নসীব’ সিনেমার শুটিংয়ের আগে মুকিত জাকারিয়া ও সোহেল খান একসঙ্গে অভিনয় করেছিলেন মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’–এ। এবার মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার শুটিংয়ে আবার একসঙ্গে কাজ করছিলেন তাঁরা। সোহেলের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিটেও নেমে আসে শোকের ছায়া। এদিনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান।সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হঠাৎ এ ঘটনায় পুরো শুটিং ইউনিটের পরিস্থিতি এলোমেলো হয়ে গেছে। কারও মানসিক অবস্থা ভালো নেই। সবকিছু বিবেচনা করে আজকের দিনের শুটিং বন্ধ রেখেছি।’ বগুড়ায় সোহেল খানের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ধামরাইয়ের উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানান প্রযোজক।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’

প্রকাশের সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬