শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘পরগাছা’ কটাক্ষের পর ‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 15
‘পরগাছা’ কটাক্ষের পর ‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?
📌 এক নজরে মূল তথ্য:

  • একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘বাংলা চলচ্চিত্রের রানি’ বলেছিলেন পরীমনি।
  • সাম্প্রতিক বিতর্কের শুরু ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপুর বক্তব্য থেকে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ‘বাংলা চলচ্চিত্রের রানি’ বলেছিলেন পরীমনি। তাঁর পথচলাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। শাকিব খান–অপু বিশ্বাসের ‘রাজনীতি’ দেখার আহ্বানও জানিয়েছিলেন দর্শকদের। সেই প্রশংসা আর ভালোবাসার সম্পর্ক পেরিয়ে এখন দুই অভিনেত্রীর বক্তব্যে উঠে আসছে ব্যক্তিগত কটাক্ষ। পরীমনির পোস্টের জবাবে এবার তাঁর সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু। নিজের পর্যায়ে আসার পর তাঁকে নিয়ে পোস্ট দেওয়ার কথাও বলেছেন এই অভিনেত্রী।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

সাম্প্রতিক বিতর্কের শুরু ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপুর বক্তব্য থেকে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তির্যক মন্তব্য করেন পরীমনি। এরপর বিষয়টি গড়িয়েছে সিনেমার সাফল্য–ব্যর্থতা ও দুই অভিনেত্রীর পেশাগত অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে। সাম্প্রতিক পোস্ট ও বক্তব্যে কেউ সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তবে বক্তব্যের বিষয়বস্তু ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার সূত্র ধরে বিনোদন অঙ্গনে এগুলো পরস্পরের উদ্দেশে বলেই দেখা হচ্ছে।রোববার, ১৫ নভেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস।

অপুকেই কি খোঁচা দিলেন পরীমনি

তাঁর দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’ সিনেমার সংখ্যা ও ব্যবসায়িক ফল নিয়ে অপুর দেওয়া এই হিসাব অবশ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন অপু। জানান, তিনি খুব নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না; পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে মন্তব্য করেন। তাঁকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

দর্শক ও ভক্তদের উন্মাদনা

কোটি ছাড়িয়ে পূর্ণিমা–পরীমনি, অপু–ফারিয়া ও মিমদের কার কত

যে বক্তব্য থেকে নতুন বিতর্কসাম্প্রতিক ঘটনাপ্রবাহের কেন্দ্রে রয়েছে ব্র্যান্ডের প্রচারে তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকদের ভূমিকা নিয়ে অপুর একটি বক্তব্য। কয়েক দিন আগে প্রকাশিত ভিডিওতে তিনি লাইভে পণ্যের প্রচার করা এবং কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার মধ্যে পার্থক্যের কথা বলেন। তাঁর বক্তব্যের সারকথা, লাইভে কোনো পণ্য প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না।

পরীমনি কী বলেছিলেনঅপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি নিজের পোস্টে প্রথমে তাঁকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা একজন ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তাঁর আপত্তির প্রশ্ন তোলেন। এরপর পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে গড়ায়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলেন পরীমনি; ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দও ব্যবহার করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরির কথাও লেখেন তিনি।পরীমনির ওই পোস্ট নিয়ে ১৩ নভেম্বরই সংবাদ প্রকাশিত হয়। ফলে সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য গত দুদিনে বেশি সামনে এলেও এর সূচনা হয়েছিল আরও আগে। এরপর ১৫ নভেম্বর সাংবাদিকদের কাছে অপুর প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বিতর্কে যুক্ত হয় সিনেমার ব্যবসায়িক ফলের প্রসঙ্গ।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘পরগাছা’ কটাক্ষের পর ‘লেভেলে আসুক’, পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী?

প্রকাশের সময় : ০২:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬