বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 0
হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত

বাংলাদেশের ফুটবল যেন এমন রাতের অপেক্ষাতেই ছিল। গ্যালারিতে হাজারো মানুষের গর্জন, লাল-সবুজ পতাকার ঢেউ, মাঠে হামজা চৌধুরীর নেতৃত্ব আর ফারহান আলীর পায়ের জাদু—সব মিলিয়ে জাতীয় স্টেডিয়াম যেন ফিরে পেয়েছিল তার গৌরব ও জৌলুসময় পুরোনো চেহারা। যে ফুটবলকে ঘিরে একসময় এই শহরের অলিগলিতে ছিল উন্মাদনা, যে ফুটবলের টানে মানুষ ছুটে আসত স্টেডিয়ামে, আজ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফুটবলই যেন আবার ফিরে এল।রাতটা শুরু হয়েছিল হামজার ওপর প্রত্যাশা দিয়ে। শেষটা হলো ফারহান-রাকিবের পায়ের জাদুতে মুগ্ধতা ছড়িয়ে। মাঝে শমিত সোমের গোল, গ্যালারির বাঁধভাঙা উল্লাস আর শেষে বাংলাদেশের ৪-০ গোলের জয়। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় শুধু সাফ চ্যাম্পিয়নশিপের আরেকটি ম্যাচ জেতা নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় রাতও।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ম্যাচের বয়স তখন মাত্র আট মিনিট। শ্রীলঙ্কার বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন শমিত সোম। এক ডিফেন্ডারের গায়ে লেগে বল ফিরে এলে আরেকটি শটে বল জালে পাঠান তিনি। কানাডাপ্রবাসী এ ফুটবলারের জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় গোল এটি। শুরুতেই শমিতের গোলে গ্যালারিতে যে উল্লাস শুরু হয়, সেটি আর ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত থামেনি।

প্রথম গোল হজমের পর শ্রীলঙ্কা আক্রমণে ওঠার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ছিল সতর্ক। মাঝমাঠে হামজা ও তাঁর সতীর্থদের দারুণ বোঝাপড়ায় আক্রমণেও গতি পাচ্ছিল দল। ২৬ মিনিটে হামজার ব্যাকহিল থেকে গোল হলে রাতের গল্পে যোগ হতো আরেকটি জাদুকরি মুহূর্ত। বল জালে না গেলেও তাঁর সেই চেষ্টা দর্শকদের মুগ্ধ করেছে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে অবশ্য হামজা আর ভুল করেননি। মোহাম্মদ ইব্রাহিমের বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন। বলের গতি এতটাই বেশি ছিল যে শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা হাত-পা ছড়িয়েও ঠেকাতে পারেননি। বল জালে, গ্যালারিতে আবারও উৎসব। বাংলাদেশের জার্সিতে গোল, তার ওপর অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ—হামজার জন্য রাতটি হয়ে উঠল আরও বিশেষ।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

অবিশ্বাস্য ফারহান, দুর্দান্ত হামজা–শমিত–রাকিব, শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

তবে রাতের সবচেয়ে বড় চমক তখনো বাকি। ৫২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার বক্সের দিকে এগিয়ে যান ফারহান আলী। সামনে–পেছনে ও পাশে একের পর এক ডিফেন্ডার। ছয় ফুটবলারের ভিড়েও থামেননি ইংলিশ ক্লাব বোরহ্যাম উডে খেলা এই তরুণ। কখনো গতি, কখনো বলের ওপর নিয়ন্ত্রণ, কখনো শরীরের দারুণ ব্যবহার—সব মিলিয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করেন। এরপর নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে। জটলার একটু সামনে থাকা হামজাও শুধু চেয়ে দেখেছেন মুগ্ধতা ছড়ানো গোলটি।ফারহানের গোলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিতে। কিছু গোল শুধু স্কোরলাইন বদলায় না, দর্শকদের মনেও জায়গা করে নেয়। ফারহানের গোলটিও ছিল তেমন। হামজার গোলের পর ফারহানের জাদু—দুই তারকার আলোয় তখন ঝলমল করছে বাংলাদেশ।

ততক্ষণে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। এর মধ্যে ৮৭ মিনিটে আরেকবার আনন্দের উপলক্ষ নিয়ে আসেন রাকিব চতুর্থ গোল করে। সেটিও বল নিয়ে ভেতরে ঢুকে চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত

প্রকাশের সময় : ১১:০০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬