সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা তিন দিনেই রেকর্ড, ৫০টি দেশে শীর্ষে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ঘরেই বন্দি হাজারো পরিবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল জেদ্দায় শুরু হলো চার দিনব্যাপী হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল মহাদেবপুরে পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 5
ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে

ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোতে পরিচিত দৃশ্যপট যেন বদলে যাচ্ছে। কোথাও পুরোনো রাজাদের সিংহাসন টলমল, কোথাও নতুন কোনো নাম উঠে আসছে আলোচনায়। ইংল্যান্ডে আর্সেনালের দাপটের বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেডের করুণ দশা। ইতালিতে রোমের দুই ক্লাবের আধিপত্য। জার্মানিতে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের সমান তালে পথচলা। আর স্পেনে বার্সেলোনার এগিয়ে যাওয়া।আন্তর্জাতিক বিরতির আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চিত্রটা কেমন চলুন দেখা যাক:

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৮ নম্বর জায়গাটা নিশ্চয়ই দুঃস্বপ্নের মতো। ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে (১৮ নম্বরে) মাইকেল ক্যারিকের দল। অথচ একসময় এই লিগে শিরোপার হিসাব করতে গেলে সবার আগে আসত ইউনাইটেডের নাম।

রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে ইউনাইটেড। ম্যাচের প্রথম চার মিনিটেই দুই গোল হজম করে তারা। পরে দুবার পিছিয়ে পড়েও ফিরে এসেছে ম্যাচে, অতিরিক্ত সময়ে জশুয়া জিরকজি ও প্যাট্রিক ডরগুর গোলে এক পয়েন্ট পেয়েছে। কিন্তু তাতে সংকট কাটেনি। টানা আট ম্যাচ জয়হীন ইউনাইটেড। লিগে জয় মাত্র একটি, ৩০ আগস্ট ইপসউইচের বিপক্ষে ৫-২ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হজম করেছে ৩০টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে রক্ষণভাগের রেকর্ডও তাদের।

আন্তর্জাতিক বিরতির সময় অন্তত ১৫ দিন অবনমন অঞ্চলে থাকতে হবে ইউনাইটেডকে। ১৯৮৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরের পর এত দীর্ঘ সময় এমন পরিস্থিতিতে পড়েনি তারা।ইউনাইটেডের এমন দুর্দশার বিপরীতে আর্সেনালের সময়টা বেশ ভালো যাচ্ছে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৯ জয়, ১ হার। সেই একমাত্র হার ব্রাইটনের কাছে। মজার ব্যাপার, সেই ব্রাইটনই উঠে এসেছে দুইয়ে। রোববার ১০ জনের ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে তাদের পয়েন্ট ২২।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

তিনে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। শনিবার নটিংহাম ফরেস্টের মাঠে ৩-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। তিন সপ্তাহ আগেও সিটি তিন পয়েন্টে এগিয়ে ছিল। এখন আর্সেনালের চেয়ে পিছিয়ে ছয় পয়েন্টে।

স্পেনে আপাতত স্বস্তিতে হান্সি ফ্লিকের বার্সেলোনা। ১২ ম্যাচে ১১ জয়, পয়েন্ট ৩৩। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তারা।রোববার ‘হুলিয়ান আলভারেজ ডার্বি’তে আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে আলভারেজকে নিয়ে দুই দলের টানাটানির পর শেষ পর্যন্ত আতলেতিকোতেই থেকে যেতে বাধ্য হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই ঘটনার কারণে এই ম্যাচে চোখ ছিল অনেকের।

২৮ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। তবে প্রথমার্ধের শেষ দিকে ফেরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার।আগের দিন ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে। ২৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে। রিয়াল বেতিস ২৬ পয়েন্ট নিয়ে চারে, রিয়াল সোসিয়েদাদ ২২ পয়েন্ট নিয়ে পাঁচে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে

প্রকাশের সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬