রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আশায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 5
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আশায় বাংলাদেশ

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে লাল-সবুজের যুবারা।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন চারে নামা আহসান আল মুমিন। ৯৮ বলের দারুণ ইনিংসে তিনি নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। তার কাছ থেকে আসে দুটি চার ও চারটি ছয়।

কার্যকর ব্যাটিংয়ে ওপেনার এসকে জারিফ সিয়াম চারটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৫৯ রান। তার সঙ্গে মুমিনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৬৮ রান। আরেক ওপেনার আবদুল্লাহ আল মুহি আক্রমণাত্মক ঢঙে ছয়টি চারে করেন ২৫ বলে ৩০ রান।

একপর্যায়ে ৪৩তম ওভারে ৪ উইকেটে ২০৮ রান নিয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল বাংলাদেশ। তবে এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা বাকি ৬ উইকেট হারায় মাত্র ৩৭ রানে। শেষদিকে আর কেউ দায়িত্ব নিতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ৫২ রান খরচায় ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরত্নে। এছাড়া, গিমহান মেন্ডিস তিনটি ও কৌশিকা কুমারাসিংহে নেন দুটি উইকেট।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

জবাবে দিতে নেমে ৩৬ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তুলে জয়ের আশা জাগায় শ্রীলঙ্কা। দলকে লড়াইয়ে রেখেছিলেন চারে নামা সেনুজা ওয়েকুনাগোদা। ৯৫ বলে ১০টি চার ও দুটি ছয়ে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে পঞ্চম ব্যাটার হিসেবে তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কাও। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় দলটি।

বাংলাদেশের ব্যবহার করা ছয় বোলারের পাঁচজনই উইকেটের দেখা পান। তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক— প্রত্যেকে দুটি করে শিকার ধরেন।

দিনের অন্য ম্যাচে মালয়েশিয়াকে ১০ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১৩ রানের বড় জয় পেয়েছিল দলটি। টানা দুই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে আফগানরা। তাদের পয়েন্ট ৪। সমান ২ পয়েন্ট করে অর্জন বাংলাদেশ ও শ্রীলঙ্কার। মালয়েশিয়া এখনও খাতা খুলতে পারেনি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আশায় বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬