বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২ কোটি টাকার তহবিল পেল এআই স্টার্টআপ ‘হিসাব’ ৯ গোলে কোমোর রেকর্ড, অন্য ম্যাচগুলোতেও যেসব রেকর্ড হলো ‘সারা দুনিয়ায় থিয়েটার বেঁচে আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ২০২৭ সালে আসছে যেসব নায়কের সিনেমা জেমিনাইতে যুক্ত হচ্ছে এজেন্ট, যা যা করবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

বাংলা সিনেমার গল্পে দুর্গাপূজা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 7
বাংলা সিনেমার গল্পে দুর্গাপূজা

বাংলা সিনেমার গল্পে বাঙালিদের বিভিন্ন উৎসব এসেছে ঘুরেফিরে। বাঙালিদের উৎসবগুলোর মধ্যে দুর্গাপূজা অন্যতম। কলকাতার বাংলা সিনেমায় উল্লেখযোগ্যভাবে দুর্গাপূজার চিত্রায়ণ করেন সত্যজিৎ রায়। ‘পথের পাঁচালী’ সিনেমায় দেখা যায় ঢাকের তালে অপু, দুর্গাসহ শিশুর দল মন্দিরের দিকে যাচ্ছে, চেয়ে দেখছেন মা সর্বজয়া। আবার গল্পের প্রয়োজনে ‘দেবী’ সিনেমাতেও সত্যজিৎ রায় পূজা এনেছিলেন।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

ঋতুপর্ণ ঘোষ নির্মিত ‘উৎসব’ সিনেমাজুড়ে ছিল পূজার আবহ। তরুণ মজুমদার নির্মিত ‘আলো’ সিনেমাতেও পূজা রয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নির্মিত ‘বেলাশেষে’ সিনেমায় পূজা এসেছে পারিবারিক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে।

ঢাকাই বাংলা সিনেমায় দুর্গাপূজা বিভিন্নভাবে এসেছে। বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’, গাজী জাহাঙ্গীর নির্মিত ‘জীবন সীমান্তে’, মহিউদ্দিন ফারুকের ‘বিরাজ বউ’ সিনেমায় দৃশ্যের প্রয়োজনে এসেছে দুর্গাপূজা। বাবুল চৌধুরী পরিচালিত ‘মা’ সিনেমাতেও গল্পের প্রয়োজনে পূজা এসেছে।

অপর্ণা সেন পরিচালিত সিনেমা ‘পরমা’। দুর্গাপূজা নিয়ে এই সিনেমাটির গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন রাখী, অপর্ণা সেন, অনিল চ্যাটার্জি, মুকুল শর্মাসহ অনেকেই।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘রক্তবীজ’। সিনেমায় দেখানো হয়েছে, দুর্গাপূজার ভিড়, প্রতিমা দর্শন, আর শঙ্খ-উলুধ্বনির মধ্যে জড়িয়ে থাকা ভয়, উত্তেজনা ও থ্রিলারের আবহ। এতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ অনেকেই।

পাভেল পরিচালিত সিনেমা ‘অসুর’। কলকাতার দেশপ্রিয় পার্কে বিশ্বের বৃহত্তম দুর্গামূর্তি স্থাপন করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটিই এই সিনেমার গল্প। এতে অভিনয় করেন জিৎ, নুসরাত, অবির চট্টোপাধ্যায়। দুর্গাপূজার উৎসব আর শিল্পের অভিব্যক্তি মিশে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ।

সৌমিক সেন পরিচালিত ‘মহালয়া’ সিনেমায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। উত্তম কুমারের ভূমিকায় ছিলেন যিশু সেন গুপ্ত। এই সিনেমা কেবল এক রেডিও অনুষ্ঠানের ইতিহাস নয়, বরং বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতির প্রতিচ্ছবি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলা সিনেমার গল্পে দুর্গাপূজা

প্রকাশের সময় : ১১:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬