সিলেট টেস্ট: আবারও উইকেট পেলেন তাসকিন, বাংলাদেশের দারুণ সকাল

- প্রকাশের সময় : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 4

আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া কেভিন উইকহ্যাম ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফর্মার। গত এপ্রিল–মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় ৩৯৩ রান করেন। ৭৮.৬০ গড় নিয়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও ভালো রেকর্ড উইকহ্যামের। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর গড় ৪০.৮৮।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ২৮/৩দলে ফিরেই ইমপ্যাক্ট তৈরি করেছেন তাসকিন। এরইমধ্যে নিয়েছেন দ্বিতীয় উইকেট।এবার তাঁর শিকার জশুয়া ডি সিলভা। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তাসকিন। নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিকভাবে বল করে যাচ্ছেন তাসকিন। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই পেসার। ১২ রান করেছেন সিলভা।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৭ ওভারে ২১/২দুই বল আগেও একই লেংথের একটি বল ছেড়েছেন। সেবার বেঁচে গেছেন। এবারের গল্প ভিন্ন। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে বলটি করেছিলেন হাসান মাহমুদ। পিচে পড়ে চমৎকারভাবে ভেতরে ঢোকে বলটি। হজ ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পিচে পড়ে বলটি দ্রুত স্কিড করে সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পের মাথায়।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১ব্রেন্ডন কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।কিং করেছেন ৯ রান।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি।
তিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।
সিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি। টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে।























