মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে যে দিনগুলো মিস করেন সুপারস্টার রজনীকান্ত উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা বাগ্‌দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’ ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ সৈয়দপুর বিএইউএসটিতে দিনব্যাপী এন্টারপ্রেনার্স ফেয়ার অনুষ্ঠিত শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল ১৩০তম হয়েও বাংলাদেশের কিশোর ফুটবলাররা পেল লাখ টাকা করে পুরস্কার

শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 11

শিল্প পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রধানসহ পুলিশের শীর্ষ পর্যায়ের সাত কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

অন্যদিকে, শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন ডিজি করা হয়েছে।

এছাড়া পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।

শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদার।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল

প্রকাশের সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬