মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি প্রেমের টানে সিলেটে এসে বিয়ে, পুলিশ হেফাজতে চীনা যুবক রহস্যময় প্রাণীর তদন্ত থেকে ভয়াবহ বিপর্যয় সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির নায়িকা শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ ঢাকা-আরিচা ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক, তীব্র যানজট শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ ঢাকা-আরিচা ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 12
বকেয়া পাওনা ও বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সংযোগ সড়ক। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন শ্রমিকরা। এতে দুই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বেরিয়ে আসেন। পরে তারা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর আগে সোমবারও একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন তারা।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। পরে তারা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। তবে তারা শক্তি প্রয়োগ না করে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালান।
সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, তাঁর আওতাধীন আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা এদিন বন্ধ ছিল। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কিছু কারখানা বাদে সাভারের বাকি কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ ঢাকা-আরিচা ও ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক, তীব্র যানজট

প্রকাশের সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬