মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবে অভ্যুত্থানে নিহতদের পরিবার গাজীপুরে মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকেরা, পরিস্থিতি থমথমে নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ কালীগঞ্জের সাবেক বিএনপি নেতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক নওগাঁর বদলগাছীতে ৮ টন ভিডব্লিউবি’র চাল জব্দ, গুদাম সিলগালা গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আজকের ই-পেপার (৩ নভেম্বর, ২০২৬) শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 19

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে তাদেরকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে এরই মধ্যে গেজেটও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

প্রকাশের সময় : ০১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬