গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

খোরশেদ আলম, নওগাঁ
- প্রকাশের সময় : ০১:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 8

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসি-এর সরাসরি নির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৪ বিজিবির একটি চৌকস দল গত ২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে। কড়িয়া বিওপির হাবিলদার মোড় মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৪-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাগলাপাড়া মোড় নামক স্থানে অভিযান চালায়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ‘Officer’s Choice Elite’ হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও একটি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।
Tag :






















