মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-জাপানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে: বাণিজ্যমন্ত্রী ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ রাজবাড়ীতে বিনামূল্যে ৪ পরিবারকে গাভী বিতরণ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি কালীগঞ্জে পিকআপে করে তিন গরু চুরি, দিশেহারা কৃষক নারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২ চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু মহাদেবপুরে সাংবাদিক খোকনের পিতার মৃত্যু

রাজবাড়ীতে বিনামূল্যে ৪ পরিবারকে গাভী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 2

রাজবাড়ীতে চারটি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করেছে বেসরকারি সংস্থা সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দের অর্থায়নে শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা আদর্শ একাডেমিতে এ আয়োজন করা হয়।

সমাজ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, সমাজসেবক শামসুজ্জামান কচি, বরাট ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগম ও মর্জিনা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের চারটি হতদরিদ্র পরিবারের মধ্যে এসব গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে পরিবারগুলো যাতে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, গাভী পালনের মাধ্যমে আয় বৃদ্ধির লক্ষ্যে পরিবারগুলোর ১২ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিনামূল্যে ৪ পরিবারকে গাভী বিতরণ

প্রকাশের সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬