Dhaka ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩ আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যেতে পারবেন বাংলাদেশিরা সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী একটি রাস্তার অভাবে ঘরবন্দি দুই বোন, কষ্টের জীবন চার ভাই-বোনের পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থী বহিষ্কার, অর্থদণ্ড এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে : আব্দুল কাদের গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 3

ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে এই যৌথ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন আসিম মুনির। তেহরান সফরের সময় তিনি এ প্রস্তাব দেন।

আলী বাঘেরি এর আগে বলেছিলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের অর্জিত জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স দুটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মক্কা চুক্তির সদস্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ তেহরানে আঞ্চলিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে অক্টোবরের শুরুর দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মক্কা চুক্তির সদস্য এই তিন দেশের কর্মকর্তারা সৌদি আরবে সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

প্রকাশের সময় : ০৯:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬