Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন কী করেছিলেন মেজর নিদাল হাসান? কেন ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন ঝিনাইদহে জামায়াতে জেলা রুকন সম্মেলনে অনুষ্ঠিত ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 17

নবীনবরণ অনুষ্ঠানের আগমুহূর্তে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মূল ফটকের ভেতরে ও বাইরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মূল ফটক লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল ফটকের বাইরের একটি গাছে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপরটি বিশ্ববিদ্যালয়ের সীমানার ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে গভীর রাতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁর দাবি, অনুষ্ঠানের আগমুহূর্তে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক

প্রকাশের সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬