Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 12

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ইজিবাইকের লেড ব্যাটারির বদলে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা গেলে বিদ্যুৎ সাশ্রয় হবে, চালকের আয় বাড়বে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে। এ লক্ষ্যে ডেসকোর উদ্যোগে উত্তরখানে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় যশোরে সিসিটিএসের কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লেড ব্যাটারি ভারী ও পরিবেশের জন্য ক্ষতিকর। রিচার্জে এর বিদ্যুৎ খরচও বেশি। লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যয়বহুল হলেও পাঁচটি লেড ব্যাটারির কারণে ইজিবাইকের ওজন অনেক বেড়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি পর্যালোচনা করে সরকার দেখেছে, লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারই সবচেয়ে বড় সমাধান।

তিনি জানান, ৫টা ভারী লেড ব্যাটারি দিয়ে একজন ইজিবাইকচালক দিনে সর্বোচ্চ ৮০ কিলোমিটার চলতে পারেন। লিথিয়াম-আয়ন ব্যাটারিতে তিনি ১০০ কিলোমিটার চলতে পারবেন। এতে তার দৈনিক আয় ২০০ টাকা বাড়বে।

পর্যায়ক্রমে প্রতিটি সিটি করপোরেশন ও বড় জেলায় এ ব্যাপারে পাইলট প্রকল্প চালানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমদানি করা কয়লার বদলে দেশের ভূগর্ভের কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। এতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশের বিষয়টিও গুরুত্ব পাবে।

তিনি বলেন, কয়লাভিত্তিক কেন্দ্র করতে হলে তা পরিবেশসম্মত প্রযুক্তিতে করার দাবি রয়েছে জনগণের। সে লক্ষ্যে আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের চেষ্টা চলছে, যাতে পরিবেশের ক্ষতি ন্যূনতম থাকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে যে কয়লা ব্যবহার হচ্ছে, তা বিদেশ থেকে আমদানি করতে বৈদেশিক মুদ্রা খরচ হয়। এ কয়লায় সালফারের পরিমাণ বেশি, যা পরিবেশের বেশি ক্ষতি করে। দেশের মাটির নিচের কয়লায় সালফার অনেক কম। তাই আমদানির বদলে দেশীয় কয়লা ব্যবহার করা গেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা বড় ভূমিকা রাখবে।

বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনিরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও শহর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রী যশোর শহরের মণিহার সিনেমা হল রোড সংলগ্ন এলাকায় ৪৮ ফ্ল্যাটের একটি সাততলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে এই ভবনটি তৈরি করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬