Dhaka ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী

সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১০:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

নওগাঁর সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে প্রায় এক ঘণ্টাব্যাপী তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন।

পুলিশ সুপার বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি পরিবার, সহপাঠী ও সমাজের অন্যদেরও সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাল্যবিবাহের কুফল ও আইনি দিক তুলে ধরে পুলিশ সুপার বলেন, বাল্যবিবাহের কারণে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার হতে হবে।

সাইবার অপরাধ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, মুঠোফোন হ্যাকিং ও আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, কোনো শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত বা সন্দেহজনক ঘটনার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে হবে। সাইবার অপরাধের অন্যতম ভুক্তভোগী কিশোরীরা উল্লেখ করে তিনি ছাত্রীদের এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রশ্ন করেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্নের বাস্তবভিত্তিক উত্তর দেন এবং সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে তাঁর উপস্থাপনা ও মতবিনিময় পর্বে অংশ নেয়।

অনুষ্ঠান শেষে পুলিশ সুপারের সঙ্গে সুন্দরভাবে প্রশ্নোত্তর ও মতবিনিময়ে অংশ নেওয়া নির্বাচিত কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে নিজেদের দূরে রেখে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার করে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য পুলিশ সুপার ও নওগাঁ জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পুলিশ সুপারের দেওয়া দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে যাওয়ারও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ১০:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬