Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

নওগাঁ জেলা শহরে ছিনতাই করতে আসা নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় জনগণের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে চার্জার রিকশায় করে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড়ে পৌঁছালে ওই তিন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় তারা চাকু দেখিয়ে তাকে খুন ও জখমের হুমকি দেন।

একপর্যায়ে তারা ভুক্তভোগীর কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

পরে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ চাকুসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাদের কিছুটা মারধর করে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করায় নওগাঁ শহরের স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬