Dhaka ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দু’জনের কারাদণ্ড পুলিশের পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরায়েলি মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার

কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মদাপুর ইউনিয়নের কাটাবাড়িয়ায় আইডিয়াল ফাউন্ডেশনের আয়োজনে ধুবাড়িয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমীর হোসেন খান।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক রাজা, আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসহাকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬