Dhaka ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী

কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা সেবন করে স্ত্রীকে অচেতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অপু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। পরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ফয়লা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু ইয়াবা সেবনের পর তার স্ত্রীকে অচেতন করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত অপু কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পরে কালীগঞ্জ থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে আদালতে পাঠায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগের বিস্তারিত কারণ এবং তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশের সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬