Dhaka ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’

তিনি আরও বলেন, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি। আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও কথা হয়েছে। আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬