Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবু তালিব নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর ইউরিয়া ও টিএসপি সংকটে কয়রার কৃষক, আমন আবাদে মারাত্মক হুমকি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: ‘নৌকা’ স্থগিত, যুক্ত হলো ‘না’ প্রতীক নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বিদ্রোহী বুলবুল 

সৈয়দা রাজিয়া সুলতানা (শিম্মা)
  • প্রকাশের সময় : ০১:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ধূমকেতু রূপে এলে তুমি হে বীর বিদ্রোহী কবি ,
পরাধীনতার আঁধার নাশিতে ছড়ালে ভোরের
রবি।

দুখু মিয়া হয়ে চুরুলিয়া গ্রামে জন্ম নিলে তুমি,
সুর আর বাণীতে জাগিয়ে তুলিলে বন্দী জন্মভূমি।

লেটো গানের দলে দিলে সুর দিলে তুমি ভাষা,
শোষিত মানুষের বুকে জাগালে বাঁচার নতুন
আশা।

কারাগারের ঐ লোহার গরাদ ভেঙেছে গানের
টানে,
মুক্তির বাণী ছড়িয়ে দিয়েছ অবাধ্য সব গানে।

তুমি গেছো সাম্যের গান ভেঙেছ জাতের ভেদ,
পীড়িত জনের পাশে দাঁড়িয়েছ ভুলে সব বিচ্ছেদ।
একহাতে তব বাঁকা বাঁশের বাঁশরী অন্য হাতে
রণতূর্য,
তোমার লেখনী কাঁপিয়ে দিয়েছে অন্যাকারীর
সূর্য।

তুমি দিয়েছ গজল দিয়েছ শ্যামা সংগীতের সুর ,
তোমার ছন্দে কেটে যায় যত হতাশা সুদূর।

বুলবুল তুমি বাংলা গানের সুরের মূর্ছনার মহাসাগর
বিপ্লব আর প্রেমেতে ঘেরা তোমার কাব্যঘর।

বাংলাদেশের জাতীয় কবি তুমি আমাদের গর্ব,
তোমার স্মৃতি বাঙালির মনে অক্ষয় রবে সর্ব সময়।

শত বছর ধরে ও তুমি রবে প্রেরণারই নাম,
শ্রদ্ধাভরে জানাই তোমায় হাজারো সালাম।

 

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদ্রোহী বুলবুল 

প্রকাশের সময় : ০১:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধূমকেতু রূপে এলে তুমি হে বীর বিদ্রোহী কবি ,
পরাধীনতার আঁধার নাশিতে ছড়ালে ভোরের
রবি।

দুখু মিয়া হয়ে চুরুলিয়া গ্রামে জন্ম নিলে তুমি,
সুর আর বাণীতে জাগিয়ে তুলিলে বন্দী জন্মভূমি।

লেটো গানের দলে দিলে সুর দিলে তুমি ভাষা,
শোষিত মানুষের বুকে জাগালে বাঁচার নতুন
আশা।

কারাগারের ঐ লোহার গরাদ ভেঙেছে গানের
টানে,
মুক্তির বাণী ছড়িয়ে দিয়েছ অবাধ্য সব গানে।

তুমি গেছো সাম্যের গান ভেঙেছ জাতের ভেদ,
পীড়িত জনের পাশে দাঁড়িয়েছ ভুলে সব বিচ্ছেদ।
একহাতে তব বাঁকা বাঁশের বাঁশরী অন্য হাতে
রণতূর্য,
তোমার লেখনী কাঁপিয়ে দিয়েছে অন্যাকারীর
সূর্য।

তুমি দিয়েছ গজল দিয়েছ শ্যামা সংগীতের সুর ,
তোমার ছন্দে কেটে যায় যত হতাশা সুদূর।

বুলবুল তুমি বাংলা গানের সুরের মূর্ছনার মহাসাগর
বিপ্লব আর প্রেমেতে ঘেরা তোমার কাব্যঘর।

বাংলাদেশের জাতীয় কবি তুমি আমাদের গর্ব,
তোমার স্মৃতি বাঙালির মনে অক্ষয় রবে সর্ব সময়।

শত বছর ধরে ও তুমি রবে প্রেরণারই নাম,
শ্রদ্ধাভরে জানাই তোমায় হাজারো সালাম।