সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন

অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 101

অনলাইনে তথ্য যাচাই, প্রতারণা ও ফিশিং শনাক্তকরণ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে তরুণদের সচেতন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘স্থানীয় সচেতনতা ক্যাম্পেইন ২০২৬’-এর অংশ হিসেবে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) সাভার কমিটির উদ্যোগে ‘অনলাইনে আপনি কতটা নিরাপদ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মশালায় অনলাইনে নিরাপদ থাকার বিভিন্ন উপায়, তথ্যের সত্যতা যাচাই, অনলাইন প্রতারণা ও ফিশিং শনাক্তকরণ এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। পাশাপাশি অনলাইনে কোনো ধরনের ঝুঁকির মুখে পড়লে তা কীভাবে শনাক্ত করে নিরাপদভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।

কর্মশালার প্রশিক্ষক আশিকুল ইসলাম বলেন, “সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয় নয়; এটি এখন প্রত্যেকের দৈনন্দিন জীবনের অংশ। অনলাইনে তথ্য যাচাই, প্রতারণা ও ফিশিং চিহ্নিত করা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো বিষয়ে তরুণদের সচেতন হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের শুধু অনলাইন ঝুঁকি সম্পর্কে জানাতে নয়, বরং ঝুঁকি শনাক্ত করে নিরাপদভাবে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করেছি।”

ইয়ুথ ফর পলিসি সাভার কমিটির কো-লিড মাহিব রেজা বলেন, “এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তরুণদের মধ্যে অনলাইন সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আগামী দিনে তরুণরা অনলাইন জগতে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে আরও সচেতন হবে।”

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী বলেন, “কর্মশালাটি বেশ সময়োপযোগী ছিল। বিশেষ করে ফিশিং, অনলাইন প্রতারণা ও তথ্য যাচাইয়ের বিষয়গুলো বাস্তব উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পেরেছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা

প্রকাশের সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬