সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজকের ইপেপার (১৬ নভেম্বর) রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টে আপিল শুনানি শুরু ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত অভিষেকেই গোল্ডেন ডাক: মাহফিজুলকে স্ট্রাইক দেওয়ার কারণ জানালেন তানজিদ গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, বাড়ানো হয়েছে নজরদারি সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেনকে হারিয়ে দিল ১০ জনের ইংল্যান্ড

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 69

প্রতারণা মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।

মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বিদিশা সিদ্দিকের মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না বলে গণমাধ্যমকে আগেই নিশ্চিত করেছিলেন তার আইনজীবী।

গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিনের আদেশ দেন। এই আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর এবং জামিনের আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারামুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিনের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর, তা যাচাই-বাছাই করে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিককে মুক্তি দেওয়া হয়।

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়ার পর বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। এই সাজা পরোয়ানা থাকায় গত ২৫ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে সাজা প্রদান করেন। রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। এই রায়ের পর উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে মুক্তি পেলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

প্রকাশের সময় : ০৯:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬