বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১২০ কোটি ডলার ঋণ ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ লেখক রবার্ট কিয়োসাকির শচীনকে ছাড়িয়ে আরও এক রেকর্ড গড়লেন কোহলি আইডিয়া চুরি করছে এআই, গবেষকদের শঙ্কা ওয়ার্মআপ ম্যাচ ছাড়াই সাফ অভিযান, চিন্তিত নন ডুলি? ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের অনুশীলনে কনওয়ের মাথায় আঘাত, ভারতের বিপক্ষে নামার আগে ধাক্কা খেল নিউজিল্যান্ড সেকেন্ডে শরীর ভেদ করে যায় ১০০ ট্রিলিয়ন কণা, ‘গোস্ট পার্টিকেল’ নিউট্রিনো গবেষণায় এবারের নোবেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পয়েন্ট পাওয়ার ইতিহাস বাংলাদেশের প্রথমবারের মতো সবুজ নক্ষত্রের সন্ধান নিরাপত্তা শঙ্কায় আল-নাসরের সফরে নেই রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 79

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে মেসির দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হলো।

২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পাশাপাশি দুইবার কোপা আমেরিকাও জিতেছেন তিনি। এছাড়াম, ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপে ফাইনালে হেরে রানার্সআপ হন তিনি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে মেসি জানান, এই সিদ্ধান্ত তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে এখন সময় এসেছে বলে মনে করছেন তিনি।

মেসি বলেন, এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে এবং এখনো ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে। আমি সবসময় নিজের সবটুকু দিয়েছি, শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, তারও আগে। এই জার্সির জন্য সবসময় লড়েছি। মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে পারি।”

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিকে আবেগঘন অধ্যায় হিসেবে উল্লেখ করে মেসি আরও বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং জীবনের বিভিন্ন অধ্যায়েরও একসময় সমাপ্তি ঘটে।

জাতীয় দলের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি জানান, আর্জেন্টিনার হয়ে খেলাকে তিনি ভালোবেসেছেন, ভালোবাসেন এবং সবসময় ভালোবাসবেন।

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী মেসি। তিনি বলেন, আমি আমার সবকিছু দিয়েছি। দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। পাশাপাশি দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এই দলে থাকার যোগ্য।

চলতি মাসে বাবা হোর্হে মেসির মৃত্যুর পর আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। তখন তিনি বলেছিলেন, আরও কতদিন জাতীয় দলের হয়ে খেলে যেতে পারবেন, তা নিয়ে তার যথেষ্ট দ্বিধা রয়েছে। অবশেষে নিয়েই ফেললেন ক্যারিয়ারের অন্যতম কঠিন এক সিদ্ধান্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

প্রকাশের সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬