Dhaka ১২:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 4

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এ তথ্য জানিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশ আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এর ফলে দেশটির আগের ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কিনবে।

পোস্টে তিনি আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং মার্কিন অর্থনীতি পুনরুজ্জীবিত করতে কাজ করছেন।

তবে বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের ঠিক কতটি উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে এবং চুক্তিটির মোট আর্থিক মূল্য কত—এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

প্রকাশের সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬