Dhaka ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ নওগাঁয় ১০ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 32

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সবগুলো পুকুরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরে নামা, সাঁতার কাটা বা যেকোনো ধরনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে কেউ পুকুরে নামলে বা প্রবেশ করলে, তা স্পষ্টত বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে অপরাধী চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হবে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা।

এর আগে, গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। সেই শোকের রেশ না কাটতেই গত ১২ আগস্ট বুধবার একই পুকুরে নেমে প্রাণ হারান আরও দুই নবীন শিক্ষার্থী। তারা হলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। দুজনেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হয়েছিলেন। টানা দুটি মর্মান্তিক দুর্ঘটনায় পুরো ক্যাম্পাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর হওয়ার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে চুয়েট প্রশাসন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রকাশের সময় : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬