Dhaka ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা আলমারিতে রাখা ২ লাখ টাকা ইঁদুর-উইপোকার পেটে, নিঃস্ব কৃষক কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না : প্রধানমন্ত্রী কাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনতার ঢল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ দুই দিন রোম বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরলেন বিমানের যাত্রীরা

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 18

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হেলিকপ্টারে করে মাতারবাড়িতে পৌঁছান।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

পরে তিনি হেলিকপ্টারে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় বিরতি নেবেন তারেক রহমান। পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬