Dhaka ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা আলমারিতে রাখা ২ লাখ টাকা ইঁদুর-উইপোকার পেটে, নিঃস্ব কৃষক কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না : প্রধানমন্ত্রী কাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনতার ঢল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ দুই দিন রোম বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরলেন বিমানের যাত্রীরা

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 6

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।

প্রধানমন্ত্রী সেখানে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

মাতারবাড়িতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন।

সেখান থেকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।

এর আগে রোববার সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে মহেশখালীর মাতারবাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬